খুলনায় মটরসাইকেল গ্যারেজে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
খুলনায় রিফাত মটর ওয়ার্কসপ এর অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল পৌনে ১২টার ফুলবাড়িগেট নগর ফ্লিলিং স্টেশনের সামনে কে বা কারা তার গ্যারেজে আগুন ধরিয়ে দেয়। এ সময় গ্যারেজে থাকা তিনটি মটরসাইকেলে অগুন ধরে যায়। পরে স্থাণীয় বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: কবির হোসেন বলেন, রিফাত মটর ওয়ার্কসপে সকাল পৌনে ১২টার দিকে কে বা কারা আগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সময় গ্যারেজে থাকা দুইটি পুরাতন মটরসাইকেল এবং একটি মটরসাইকেলের একটি খোলা বডিতে আগুনে পুড়ে যায়। তিনি বলেন, কে বা কারা এ ঘটনা ঘটায়ছে তা কেউ বলতে পারছে না। গ্যারেজের মালিক রিফাত আমাদেরকে জানায়, তিনি গ্যারেজটা খুলে একটু বাইরে গেছিলেন। এ সময় এসে দেখে তার গ্যারেজে আগুন ধরিয়ে দিছে। ওসি জানায়, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।



