স্থানীয় সংবাদ

নিত্য পণ্য সরবারহ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্দেশনা

# আসন্ন পবিত্র রমজান উপলক্ষে #

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার রাত ৮টায় খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও বিশিষ্ট্য ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সংক্রান্ত এক মতবিনিময় সভা অত্র সমিতির সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য কোন ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা করে পণ্য বিক্রয় না করে সেজন্য বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়। যেমন- (১) সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে হবে/ নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা। (২) ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো/প্রদর্শণ করা। (৩) সঠিক ওজনে পণ্য বিক্রয় করা। (৪) খুচরা বিক্রয় মূল্যের উৎপাদন ও মেয়াদউর্ত্তিণের তারিখ অনুসরণ পূর্বক পণ্য বিক্রয় করা। (৫) প্রতিটি পণ্যের ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো সংরক্ষণ করা। (৬) খোলা অবস্থায় পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পুষ্টিমান নিশ্চিত করণে সচেষ্ট থাকা। উক্ত মতনিবিনময় সভায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আমিন, সৈয়দ বোরহানুজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, আলহাজ্ব মোঃ জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জি, তপন সাহা, বেগ সাব্বির মাহামুদ, গোপাল সাহা, অসিত বিশ্বাস, মোঃ জাহিদুল ইসলাস, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান, আব্দুল মান্নানসহ অত্র বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button