স্থানীয় সংবাদ

খালিশপুরে সাজাপ্রাপ্ত দু’ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ কেএমপি’র খালিশপুর থানা পুলিশ গত ৯ ফেব্রুয়ারি রাতে বৈকালী স্টেডিয়াম এলাকা থেকে সিআর-৭৪/২২ (খালিশপুর), ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ এর পরোয়ানাভুক্ত ৮ মাসের বিনাশ্রম করাদন্ড এবং ১৫ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী শাকিল (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে নগরীর আবু নাসের এল সি এন্ড বি কলোনী বয়রার বাসিন্দা মোঃ জাফর আহমেদের ছেলে। এদিকে ১০ ফেব্রুয়ারি রাতে বঙ্গবাসী মোড় থেকে জিআর-৩০২/১৯, খালিশপুর-৪৩(৬)১৯, টিআর-৪৬৫/১৯, ধারা-৩৬(১)/১৪(ক) এর পরোয়ানাভুক্ত ১ বছরের বিনাশ্রম করাদন্ড এবং ৩ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী গোলাম রসূল (২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে বঙ্গবাসী হাউজিং নতুন কলোনীর বাসিন্দা মৃত: সবুর খানের ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button