স্থানীয় সংবাদ

নগরীতে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ ৯ ফেব্রুয়ারি রাতে পশ্চিম টুটপাড়া এলাকা থেকে আসলাম হাওলাদার (১৯) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে খানজাহান আলী থানা পুলিশ ৯ ফেব্রুয়ারি বিকালে আফিলগেট পুলিশ চেকপোস্ট থেকে সুমন সরদার (২৭) নামের এক মাদক বিক্রেতা গ্রেফতার করেছে। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। অন্যদিকে খানজাহান আলী থানা পুলিশ ৯ ফেব্রুয়ারি দুপুরে পথের বাজার পুলিশ চেকপোস্ট থেকে শাহ আলম (৪৫) নামের মাদক বিক্রেতা গ্রেফতার করেচে। তাকে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ ১০ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী এম এ বারি সড়ক থেকে নুর-নবী (২০) নামের মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে লবণচরা থানা পুলিশ ৯ ফেব্রুয়ারি রাতে সাচিবুনিয়া স্কুলভিটা বাজার থেকে মোঃ মাসুদ খাঁ (৩২) গ্রেফতার করেছে। তাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button