স্থানীয় সংবাদ
নড়াইল কৃষক দলের কমিটি গঠণ ফারুক আহবায়ক মিনা সদস্য সচিব

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী নড়াইল জেলা শাখার ৩ সদস্যর কৃষক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১০ ফেব্রুয়ারী জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রেীয় কমিটি দফতর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নড়াইল জেলা কৃষকদলের ৩ সদস্য আংশিক কমিটির অনুমোদন দেন। উক্ত কমিটিতে মোঃ হেমায়েত হুসাইন ফারুক আহবায়ক ও সদস্য সচিব মোঃ শোয়েব মিনা সহ ইঞ্জিঃ মোঃ রবিউল ইসলাম রুবেলকে সিনিয়ার যুগ্ন আহবায়ক করা হয়। এদিকে উক্ত নবগঠিত কৃকদলের কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নড়াইল জেলার বিভিন্ন অঙ্গ সংগঠণ।



