নগরীর আড়ংঘাটা বাইপাসে অনুমতি ছাড়া সরকারি গাছ কর্তন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর আড়ংঘাটা থানার বড়ইতলা এলাকার সরকারি ৫ থেকে ৬টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় স্থানিয় এলাকাবাসির মধ্যে তিব্র ক্ষোভ বিরাজ করছে। বাইপাস সড়কের পাস থেকে এসব গাছ কাটে মোঃ আতাউর রহমান নামে এক ব্যক্তি গাছ কাটার প্রমাণ লোপাট করতে কয়েকটি গোড়াও তুলে ফেলা হয়েছে। তবে কয়েকটি গাছের গোড়া এখনও রয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে ২ টি কেটে নেওয়া গাছ পুনরায় রাতের আধারে ফেলে রেখে যায়। স্থানিয় বাসিন্দা শেখ শাহিন হোসেন সাখায়ত বলেন, রাস্তার পাশ থেকে সরকারি গাছ কাটতে কয়েকবার নিষেধ করা হয়েছে। তারা কথা শোনেনি জোড় করে কেটে নিয়ে গেছে । এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আতাউর রহমান বলেন গাছগুলি সড়ক ও জনপথ বিভাগের আমার জমিতে ঢুকতে গেলে গাছ বেধেছিলো ভুলক্রমে স্কেভিটারের মাধ্যমে হয়তে কাটা পড়েছিলো । পুনরায় সেটা সড়ক ও জনপথ বিভাগের লোকজনকে বুঝিয়ে দিয়েছি। গাছ কেটে স মিলে নিয়ে গিয়েছিলেন কেন এমন প্রশ্ন করলে তিনি বলেন ভুল করে ভ্যানে করে গাছ নিয়ে গিয়েছিলাম পুনরায় গাছ গুলি ফেলে রেখে সড়ক ও জনপথ এর লোকজনকে বুঝিয়ে দেয়া হয়েছে এখন তারা নিলামের মাধ্যমে সেগুলি বিক্রি করবে। এ ব্যাপারে জানতে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।



