স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলন ৯নং ওয়ার্ডের সভাপতি আমানুল্লাহ, সেক্রেটারি শিমুল

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বাস্তহারা আইএবি কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আমানুল্লাহ’র পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসের সূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসহাক ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ বাদশা খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ শোয়াইবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানার সেক্রেটারি পলাশ শিকদার, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সহ-সভাপতি বনি আমিন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর হোসেন, মোঃ মহিবুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জায়েদ হোসেন শিমুল, মাওঃ আল আমিন সবদার, মোঃ ওহিদুল ইসলাম, মোঃ আব্দুল সামাদ, মোঃ শাহিন, মাওঃ মুহাসিম বিল্লাহ, খাইরুল ইসলাম, মোঃ জুয়েল, মোঃ আলি আজীম শেখ ওমর ফারুখ রাজীব, মোঃ আব্দুস সালাম, মোঃ হোসেন কাজী, হাফেজ মোহাম্মদ বিলাল হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ ওসমান করিম, শেখ মোঃ শওকত আলী, হুসাইন মুহাঃ আঃ আলিম প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মুফতি আমানুল্লাহ, সহ-সভাপতি মোঃ শওকত হোসেন, সহ-সভাপতি মোহাম্মাদ আলী, সেক্রেটারী মোঃ জায়েদ হোসেন শিমুল, জয়েন্ট সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ শিহাব উদ্দীন, সহ-সাংগঠনিক মাওঃ আব্দুল্লাহ’র নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button