স্থানীয় সংবাদ

কয়রায় বাঘবিধবা নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (কয়রা, খুলনা) : খুলনার কয়রা উপজেলার শীতার্ত অসহায় ও বাঘ বিধবা নারীদের মাঝে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন ও উপকূলে বাঘ বিধবাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইনিসিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় কয়রার খাঁন সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে আমাদী ও বাগালী ইউনিয়নের ৬০ জন বাঘ বিধবা নারীদের মাঝে এ সকল শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও আইসিডি’র বাস্তবায়নে এই শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ,খাঁন সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, আমাদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ সাজ্জাদুল আলম, আইসিডির সদস্য মোঃ মনিরুল ইসলাম, রাসেল আহমেদ, নিরাপদ মন্ডা, আমিরুল ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, মুসলিমা খাতুন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button