স্থানীয় সংবাদ

নগরীর খালিশপুরে মুদি দোকানে চুরি সংঘটিত

# লাখ টাকা মূল্যের মালামাল চুরি #

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের শার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। খালিশপুর পিপলস গোলচত্বরের সন্নিকটে ট্রাংক সুটকেস মোড়ে আজমেরী খাজা এন্টারপ্রাইজ নামক দোকানে সোমবার দিবাগত রাত ১টার পর থেকে যে কোন সময় এ ঘটনা ঘটে। এতে চোরেরা প্রায় লাখ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায় বলে দোকান মালিক মোঃ শেখ মইনুদ্দীন জানান। তিনি জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দোকানের সামনের তালা খুলে দেখেন ভিতরের মালামাল ছড়ানো ছিটানো। পরে দেখেন দোকানের দক্ষিণপাশের শার্টারের তালা ভেঙ্গে চোরের দোকানের ভিতরে প্রবেশ করেছে। এ সময় চোরেরা নগদ ৩ হাজার টাকাসহ প্রায় লাখ টাকা মূল্যের মালামাল বস্তা ভরে নিয়ে গেছে। ওই বস্তা ছিল তুলা ভরা। চোরেরা তুলা দোকানে ফেলে দিয়ে সেই বস্তা ভরে মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় আবার দোকানের শার্টার টেনে নামিয়ে দিয়ে যায়। শুধু তাই নয়, ওই শার্টারের সামনে বাইরে থাকা ট্রাংক রেখে দেয় যাতে করে পথচারিরা সহজে বুঝতে না পারে দোকান চুরি হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে খালিশপুর থানার এসআই কামালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসেন। ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়ে টহল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান। এলাকার বাসিন্দা পারভেজ জানান, এলাকায় ব্যাপক হারে চুরি বেড়েছে। বিশেষ করে সম্প্রতি এলাকার সার্ভিস তার ব্যাপকভাবে চুরি হয়েছে। এলাকাবাসী চোর আতংকে রয়েছে। পুলিশের পক্ষ থেকে রাতের টহল জোরদারের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button