স্থানীয় সংবাদ

নগরীতে গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১০ ফেব্রুয়ারি রাতে ইসলামিয়া কলেজের সামনে থেকে মেহেদী হাসান (৩৯) ও মামুন হাওলাদার (২৮) নামের দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদেরকে ১১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে খুলনা সদর থানা পুলিশ ১০ ফেব্রুয়ারি বিকালে ৪ নং ফুডঘাট এলাকা থেকে সুমন (২০) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button