আ’লীগের খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ আওয়ামী লীগের সরকারের আমলে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাহিদ হোসেন খান (৫০) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কেএমপির ডিবি পুলিশ সোমবার দিবাগত ভোর সাড়ে ৩টায় তাকে ছাত্তার বিশ^াস সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার বাসিন্দা মৃত আনোয়ার হোসেন খান এর পুত্র।
কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, সোমবার দিবাগত ভোর রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন এলাকায় শাহাজান সাহেবের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তাকে ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা রয়েছে। জাহিদ বিগত সরকারের আমলে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে ছিলেন। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



