অপারেশন ডেভিল হান্টে যেনো আইনের ব্যত্যয় না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে – ইসলামী আন্দোলন খুলনা

খবর বিজ্ঞপ্তি ঃ নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর ২০২৫-২৬ সেশনের নব গঠিত কমিটির প্রথম মাসিক মিটিং নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন এর পরিচালনায় গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। মাসিক সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ বাদশা খান , স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমানসহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আব্দুল সালাম,আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ মিরাজ মহাজন। মাসিক সভায় নগর সভাপতি মুফতী আমানুল্লাহ বলেন, একটি নির্মম স্বৈরশাসনের অবসানের পরে দেশকে স্থিতিশীল করতে এবং জনশৃংখলা ফিরিয়ে আনতে “ডেভিল”দের নিধন করা অপরিহার্য কাজ ছিলো। সরকার দেরিতে হলেও সেই কাজ শুরু করেছে; সেজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, পতিত স্বৈরাচারের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে যার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেছে গত কয়েক দিনে। একটি কার্যকর রাষ্ট্রে আইন বহির্ভুত ভাংচুর গ্রহণযোগ্য না হলেও স্বৈরাচারের নির্লজ্জতা তার পটভূমি তৈরি করেছে এবং ন্যায্যতা তৈরি করেছে। নগর সভাপতি আরো বলেন, আমরা মনে করি, বিপ্লবের পরে স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হয়। সেজন্য অপারেশন ডেভিল হান্ট একটি কার্যকর পদক্ষেপ হবে বল আমরা আশা করি। তবে একই সাথে একটি বিষয়ে সতর্ক করতে চাই যে, কোন অবস্থাতেই আইনের শাসনের ব্যত্যয় যেনো না ঘটে। অপরাধী যত বড়ই হোক বা তার পাপের পাল্লা যত ভারিই হোক তার বিচার আইনের মাধ্যমেই হতে হবে এবং আইন প্রয়োগে অবশ্যই বিদ্যমান রীতি-নীতির কঠোর অনুসরণ করতে হবে। নগর সভাপতি আরো বলেন, অতিতের অভিজ্ঞতায় বলা যায় যে, এই ধরণের অপারেশনে কিছু কিছু ক্ষেত্রে নিরাপরাধ মানুষ ফেঁসে যায়। তথ্যের গড়মিল,গণ ধরপাকড় ইত্যাদির কারণে সাধারণ মানুষ হয়রানী হয়। আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি এই বিষয়গুলোতে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করছি। সভায় আগামী ২৮ ফেব্রুয়ারী রমজানের স্বাগত মিছিল ও ১৭ রমজান মহানগর এর ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত



