স্থানীয় সংবাদ

বিভিন্ন পদে ১৪টি মনোনয়ন ফরম বিক্রয়

# কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন #

স্টাফ রিপোর্টার ঃ নগরীর শিরোমনি শিল্প অঞ্চলের শ্যামগজ্ঞ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২৫ এর মনোনয়ন ফরম বিতরণ গতকাল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সভাপতি-সাধারন সম্পাদকসহ বিভিন্ন পদে ১৪ টি ফরম বিক্রয় হয়েছে। মনোনয়ন ফরম বিতরনের সময় উপসিস্থ ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম । নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গোলাম রসুল খান ও বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক । নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম বলেন আজ ১২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিল, ১৩ ফেব্রুয়ারী যাচাই বাছাই ও ১৪ ফেব্রুয়ারী চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ , ১৫ ফ্রেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার, ১৬ ফেব্রুয়ারী প্রতিক বরাদ্দ এবং ২৭ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ৫৮ জন ভোটার তাদের ভোটাধকিার প্রয়োগ করবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button