বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩০নং ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন

# আহবায়ক জেসমিন, সদস্য সচিব আইরিন
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ৩০নং ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ওয়ার্ড অফিসে ২১ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল। এছাড়া অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সওগাতুল আলম সগীর, সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিটন, মহিলা দলের থানা আহবায়ক জাহানারা পারভীন, সদস্য সচিব পারভীন বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত কমিটির নির্বাচিতরা হলেন, আহবায়ক জেসমিন আক্তার, সদস্য সচিব তাহমিনা আক্তার আইরিন, সদস্যরা হলেন, খাদিজা আক্তার পিয়া, আলো বেগম, পারুল বেগম, শাহিনুর বেগম, রেশমা, সেলিনা বেগম, পিয়ারা বেগম, নুর জাহান, কুলসুম আক্তার, সেফালী খান, সাহিদ বেগম, পারভীন বেগম, তানিয়া সুলতানা, কাজল আক্তার, জেসমিন বেগম, মৌ ফুল, রানি বেগম, রাহেলা বেগম, মিনু বেগম।



