স্থানীয় সংবাদ

খুলনায় ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হ”েছ ডাকাত মোরশেদ মিয়া (২৭), মিলন মোল্লা (৩০) এবং মেহেরাজ হাওলাদার (৫২)। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনা মহানগরী বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ টাকা, ৪৯ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১ টি মোটরসাইকেল ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে। শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা। গ্রেফতারকৃত আসামীদেরকে উদ্ধারকৃত মালামালসহ পালং সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপির এডিসি ( মিডিয়া) মোহা: আহসান হাবীব।
কেএমপি পুলিশ জানায়, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রায়েরমহল হামিদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত মোরশেদ মিয়া (২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সে নিজে জড়িত বলে স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে খানজাহান আলী থানা এলাকা হতে ডাকাত মিলন মোল্লা (৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মেহেরাজ হাওলাদার (৫২) কে গ্রেফতার করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button