বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বেসরকারি পাট, সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ইউনিয়নের জরুরি সভা গতকাল বিকাল ৪ টায় গফফারফুড ফুড মোড়ে বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ-সভাপতি ও আফিল জুট মিলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এ্যযাক্স জুটি মিলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা কারী আসাহাব উদ্দিন, দৌলতপুর, খুলনা জুট প্রেস এন্ড বেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, আয়নুদ্দিন ফকির,হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। কাজী মোস্তাফিজুর রহমান, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। এসময়ে বক্তারা খুলনার আটরা, শিরোমণি ও মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত মহাসেন, সোনালী, এ্যযাক্স, আফিল, জুটি স্পিনার, হুগলি বিস্কুট কোম্পানিসহ সকল বন্ধ মিল চালু, আংশিক চালু মিল পূর্ণাঙ্গ চালু ও শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনা সহ ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা। এসময়ের মধ্যে দাবি আদায় না হলে ২৮ তারিখ শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেল পথ অবরোধ কর্মসূচি ঘেষনা করবেন বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ ।



