দৌলতপুরে ৪নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট’র সফেদা বাগানে শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলতপুর থানা শাখার ৪নং ওয়ার্ডের উদ্যোগে প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর এস এম রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরীর আমীর ও খুলনা-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর মজলিসে শূরা সদস্য মুকাররম বিল্লাহ আনছানী, সাবেক কাউন্সিলর ও জামায়েত নেতা শেখ আশরাফ হোসেন, শেখ নিজামুদ্দিন, গোলাম আহাদ শিমু, মো. ইসমাইল পারভেজ, মো. হাফিজুর রহমান পিন্টু, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, মো. ইবাদত হোসেনসহ রোকুন, কর্মী, সুধী, শুভাকাংঙ্খী, সহযোগী সদস্য, মহিলা জামায়েতের নেত্রীবৃন্দসহ ৪নং ওয়ার্ড জামায়েতের সকল পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।



