দৌলতপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ যুবলীগের সাবেক নেতা আটক

# গ্রেফতারকৃত যুবলীগ নেতা সংশ্লিষ্ট থানার এজাহারভূক্ত আসামী #
স্টাফ রিপোর্টার ঃ সারাদেশ ব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টের’ অংশ হিসাবে খুলনা মহানগরীতেও অস্ত্রধারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকা-ে জড়িত ও কু-খ্যাত আসামীসহ একাধীক মামলার আসামীদের গ্রেফতারে জন্য সাঁড়াসী অভিযান চলমান রয়েছে। ওই ধারাবাহিকতায় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলীর বলিষ্ঠ নেতৃত্বে অভিযান পরিচালনা সংশ্লিষ্ট থানার এজাহার নামীয় আসামী দৌলতপুর থানাধীন মানিকতলা পোড়া বস্তি এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের পুত্র করে ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য মো. রসুল (৩৫)’ কে শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ওই এলাকা হতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মীর আতাহার আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভূক্ত দৌলতপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সংশ্লিষ্ট থানার এজাহারভূক্ত আসামী রসুলকে শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর থানাধীন মানিকতলা এলাকা হতে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আসামী যুবলীগের সাবেক সদস্য রসুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।



