খুলনায় কলেজ ছাত্রীসহ তিন জনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় একদিনে তিনজন আত্মহত্যা করেছেন। এর মধ্যে দুইজন ফ্যানের সাথে এবং একজন ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করেন। তারা হলেন রাকিব (২৪), সিজ্যেতি ভৌমিক (১৮) এবং অপরজন অজ্ঞাত (৫৫) ব্যক্তি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ফ্যানের সাথে ওড়না পেচিয়ে কলেজ ছাত্রী সিজ্যেতি ভৌমিক (১৮) আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে গিলাতলা মক্তবের মোড় সরোয়ার শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। সে গিলাতলা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একাদশ শ্রেণীর পড়তো। নিহতের বাড়ি দিঘলিয়া উপজেলা রাধা মাধবপুর গ্রামের বাসিন্দা মানিক চন্দ্র ভৌমিকের কন্যা। খুমেক হাসপাতাল সুত্রে জানা যায, শনিবার রাত ১২ টার পর যে কোন সময় খুলনা মহনগরীর খানজাহানআলী থানাধীন গিলাতলা মক্তবের মোড়ে কলেজ ছাত্রী সিজ্যোতি ভৌমিক নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। অপরদিকে খুলনায় আরও এক ব্যক্তির ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রাকিব(২৪)। সে নগরীর লবনচরা থানাধীন মোক্তার হোসেন রোড আমতলা নামক এলাকায় বাসিন্দা বাদশার পুত্র।
জানা যায়, রোববার দুপুর ১২টায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোক্তার হোসেন রোড আমতলা জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া রাকিব অজ্ঞাত কারণে নিজ রুমে ওড়না দিয়ে ফ্যানের সাথে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন গলায় ফাঁস দেয়া দেখতে পেয়ে গলায় ফাঁস দেয়া থেকে নামিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত (ব্রডডেড) ঘোষণা করেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়া খুলনায় ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে খুলনা সোনাডাঙ্গা থানাধীন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে রেল লাইনের ওপর তার লাশ পড়ে ছিল।খুলনা রেলওয়ের পুলিশেরএসআই মো: জাহাঙ্গীল আলম প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে তিনি বলেন, ওই অজ্ঞাত ব্যক্তি দুপুর ১২টা ৫৫ মিনিটে রেল লাইনের পাশে বসেছিলেন। খুলনা রেলস্টেশনে সাগড় দাড়ি নামক একটি ট্রেন ওয়াস রূমে যাওয়ার সময় ওই লোকটি এসে রেলের পার্টিতে মাথা দিয়ে দেন। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।



