স্থানীয় সংবাদ

নর্দান ইউনিভার্সিটিতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ গতকাল রোববার খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এর আয়োজনে নর্দান ইউনিভার্সিটিতে ” অবৈধ মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট” বিষয়ের উপর মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউছুফ। সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির প্রো ভিসি প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। ছায়া সংসদের এ বির্তক প্রতিযোগিতায় আইন ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হয় এবং বিজনেস ডিপার্টমেন্ট রানার আপ হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button