স্থানীয় সংবাদ

ডিবির অভিযানে ২৪নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাকির গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরী ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদার (৫৮) কেএমপির ডিবি পুলিশ গ্রেফতার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি এডিসি ( মিডিয়া) মোহা: আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জাকির হাওলাদার নগরীর মুসলমানপাড়া এলাকার বাসিন্দা মৃত আ: ওহাব হাএলাদারের পুত্র।
কেএমপির সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে খুলনা মহানগর ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন মুসলমানপাড়া এলাকা হতে মোঃ জাকির হোসেন হাওলাদারকে গ্রেফতার করে। উক্ত আসামী মোঃ জাকির হোসেন হাওলাদার খুলনা সদর থানার মামলা নং-১৬,তারিখ-১০/০৯/২০২৪ খ্রিঃ, ধারাঃ -১৪৩/১৪৪/১৪৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী। এছাড়াও উক্ত আসামী ২৪ নং ওয়ার্ড আওমীলীগ এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button