তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী

# দেয়ানা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে #
স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরস্থ দেয়ানা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুই দিন ব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী সম্পন্ন হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কুরআন হযরত মাওঃ এইচ.এম হাবিবুল্লাহ মেছবাহ্। বিশেষ বক্তা হিসাবে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেন মাওঃ মুফতি হুমমুন কবীর হুসাইনী, আলহাজ¦ হযরত মাওঃ হাবিবুর রহমান, আলহাজ¦ হযরত মাও: মুফতি নাজমুল হাসান। বিশেষ আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্লা। মাহফিল পরিচালনা দায়িত্বে ছিলেন দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মনজুরুল হুসাইন ও এম. হোসাইন মাহমুদ। মাহফিলের সার্বিক তত্ত্ববাধয়ানে ছিলেন দেয়ানা উত্তরপাড়া যুব সমাজের রনি, লিসান, রাকিব, সজিব, সিয়াম, আকাশ, রাতুল, সিহাব, শুকুর, ওয়ালিদ, রাজ, আবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুসল্লিবৃন্দ। মাহফিল শেষে দেশ জাতির মঙ্গল কামনা করে, সকল কবরবাসীদের মাফফেরাত ও ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।



