উন্নত জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য

# রূপসায় আজিজুল বারী হেলাল #
রূপসা প্রতিনিধি : বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, উন্নত জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। একটি দেশ ও জাতির অগ্রগতিতে শিক্ষাই হলো মূল চালিকা শক্তি । এই বিবেচনায় বলা হয়, “শিক্ষাই জাতির মেরুদ-“। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদ- সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল,উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত,সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমাদের প্রকৃত শিক্ষাই শিক্ষিত হতে হবে এবং সেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে গড়ে তুলতে হবে। এছাড়া জাতিকে প্রযুক্তিগত শিক্ষায় সুশিক্ষিত করে বাংলাদেশকে বহির্বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে দেখাতে হবে যে আমরাও পিছিয়ে নেই। তিনি আরও বলেন, বিগত সরকার ঘুষ, দূর্নীতির মাধ্যমে দেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। তিনি গতকাল রবিবার বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৭৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি,সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল ইসলাম,এনামুল হক সজল,রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক,খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আরিফুর রহমান আরিফ,জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল সাহা,আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ।
শিক্ষক সরদার মামুনুল হক তাপসের পরিচালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক পার্থ প্রতীম মন্ডল,জেলা বিএনপি নাজমুস সাকিব পিন্টু, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা তুহিন,শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বকুল, বিএনপি নেতা আনিসুর রহমান,সাইফুল ইসলাম পাইক, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি,জেলা মহিলাদলের সদস্য সচিব সেতারা বেগম,সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা শেখ সিহাবুল ইসলাম,বিদ্যালয়ের শিক্ষক শেখ আলাউদ্দিন আহম্মেদ, এসএম সাইফুল ইসলাম,গাজী বিলাল উদ্দিন,রুনা লায়লা,মাসুদা সুলতানা,বিএনপি নেতা ফরিদ সরদার,হাবিবুর রহমান বেলাল,আকতার আলী,শামীম হাসান,জহিরুল হক শারাদ,শেখ সিরাজুল ইসলাম, মিজানুর রহমান,আবুল কাশেম কালা,আঃ সালাম মল্লিক, ইন্দ্রজিত চক্রবর্তী,মাসুম সিদ্দিকী,ইলিয়াস মল্লিক,হাবিবুর রহমান বিল্লাল,মো: জাহাঙ্গীর আলম, মাঈনুল হাসান প্রমূখ।



