দৌলতপুর বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কর্মকর্তাদের খুলনা ধান চাল বণিক সমিতির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ দৌলতপুর বাজার বণিক সমিতি এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ আসলাম, সাধারণ সম্পাদক- নান্নু মোড়ল সহ সকল নির্বাচিত কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছে “খুলনা ধান চাল বণিক সমিতি” এর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে, উক্ত অঞ্চলের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনায়ন এবং সকল দল মতের উর্দ্ধে উঠে সমস্ত ব্যবসায়ী সংগঠনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও ব্যবসা সংক্রান্ত জটিলতা নিরসনে নব-নির্বাচিত “দৌলতপুর বাজার বণিক সমিতি” এর কর্মকর্তাদের গতিশীল নেতৃত্বে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরিচালিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিদাতারা হলেন- সভাপতি- মুনীর আহমেদ, সাধারণ সম্পাদক- মোঃ আঃ মোহায়মেন কালু, মোঃ ফারুক, গোপাল চন্দ্র সাহা, বিদ্যুত দাস, গোবিন্দ কুন্ডু, আল আমিন খান, সৈকত আহমেদ রাজু, গোলাম মোর্শেদ, তাজুল ইসলাম পাটোয়ারী, আবুল হোসেন তালুকদার, রুপক কুমার ভৌমিক ও প্রসিত কুমার সাহা।



