নগরীতে জমি দখল চেষ্টা অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর হরিনটানা এলাকায় জমি দখলের অভিযোগে ভুক্তভোগী মো: রবিউল ইসলাম ভুমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী পেশায় একজন চাকরিজীবি। গতকাল সকালে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, সন্ত্রাসী ও ভুমিদস্যু মো: ফাহাদ হোসেন নিলয়সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী গত ১৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন মারীয়া পেট্রোল পাম্পের পিছনে কৃষ্ণনগর মৌজায় অবস্থিত তার জমি দখলের উদ্দেশ্যে তার বাড়ির ওয়াল ভেঙ্গে দেয়। তিনি ওই জমি গত ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি শেখ রাসেল কবিরের কাছ থেকে ক্রয় করেন। আমার জমির পাশে জনৈক কানিজ ফাতেমা এবং মে া: রহমত আলীর জমির আছে। তাদের জমিতেও আধাপাকা টিনের ঘর তৈরি করে পাকা বাউন্ডারি ঘেরাও দিয়ে রেখেছেন। ভুমিদস্যু মো: ফরহাদ হোসেন নিলয় ও তার সহযোগি ভুমিদস্যুদের নিয়ে মাঝে মধ্যে আমার বাড়িসহ আমার প্রতিবেশিদের বাড়িতে এসে আমাদের ভাড়িটিয়াদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করে। এই নিয়ে মো: ফরহাদ হোসেন নিলয় এর সাথে কথা বলতে গেলে সে আমার জমি খালি করে দেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করে। গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ১১টা ৫৫ মিনিটে সন্ত্রাসী ভুমিদস্যু ফাহাদ হোসেন নিলয়সহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন আমার বাড়িতে প্রবেশ করে আমাদের প্রত্যেকের বাড়ি পাকা বাউন্ডারি ওয়াল এবং সেখানে ১টি টিউবয়েল ভাংচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় আমার স্ত্রী খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আমার স্ত্রীর ওপর হামলার উদ্দেশ্যে তারা দেয়। বিষয়টিপ স্থানীয় পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।



