দৌলতপুর বাজার নির্বাচনের ফলাফল ঘোষনা

# সভাপতি: আসলাম শেখ, সাঃ সম্পাদক : নান্নু মোড়ল
ও সাংগঠনিক সম্পাদক : জাকির হোসেন #
# নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনার পর হামলা, ভাংচুর ও মারপিটের অভিযোগ #
স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার (১৭ ই ফেব্রুয়ারী) দৌলতপুর বাজার বণিক সমিতি (রেজি:নং-২৫১০)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে মৎস্য চান্দিনাতে ভোটারদের ভোট গ্রহন চলে। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, ২৫১৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ২৩৬১ ভোট, যার হার ৯৪%। ভোট গ্রহন শেষে বনিক সমিতির কার্যালয়ে শুরু হয় ভোট গণনা। নির্বাচন কমিশন, প্রশাসনসহ প্রতিটি পদের প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান শেখ মুশার্রফ হোসেনের স্বাক্ষরিত ঘোষনাপত্রে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। সূত্রে জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারী) দিনজুড়ে নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করলেও নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষনার পর দৃর্বত্তরা নির্বাচনী এলাকায় ঢুকে বিশৃঙ্খলা, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুবৃর্ত্তদের ওই হামলায় বাজারের নব-নির্বাচিত সভাপতি মো. আসলাম শেখ গুরুতর জখম হয়ে খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠতব্য নির্বাচনে সভাপতি পদে ঘোড়া প্রতীকের মো. আসলাম শেখ, সহ-সভাপতি পদে হাতি প্রতীকের মো. আশিকুর রহমান ও শাপলা ফুল প্রতীকের মো. হীরা বাবু, সাধারন সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকের নান্নু মোড়ল, সহ-সাঃ সম্পাদক পদে হাঁস প্রতীকের মো. পলাশ শেখ ও কলস প্রতীকের এম এম শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে টেলিফোন প্রতীকের মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে জায়নামাজ প্রতীকের মো. আজিজুর রহমান, প্রচার সম্পাদক পদে আপেল প্রতীকের ইকবাল হোসেন তালুকদার (ডলার), দপ্তর সম্পাদক পদে মোবাইল প্রতীকের মো. আকমল গাজী, ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতীকের মো. আকাশ হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে-বই প্রতীকের মো. ওবায়দুর রহমান, সিলিং ফ্যান প্রতীকের মোহাম্মাদ ইমরান বাবু, ঠেলাগাড়ী প্রতীকের মো. হিরু শেখ, রেডিও প্রতীকের মকবুল সর্দার, টিয়া পাখি প্রতীকের মো. আলম শেখ মাসুম, টুপি প্রতীকের মো. জয়নাল আবেদীন ও পানির জাহাজ প্রতীকের মো. মিরাজ শেখ নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সহ-সভাপতি মো. আশিকুর রহমান শুভ জানান, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি যারা আমার উপর আস্থা রেখে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন। আমি সকলের কাছে সহযোগীতা চাই, দোয়া চাই, আমি যেন সকলের অংশগ্রহন ও মতামতের ভিত্তিতে ব্যবসায়ী ও বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে পারি। নব-নির্বাচিত সাঃ সম্পাদক নান্নু মোড়ল জানান, আমি প্রথমেই ধন্যবাদ জানাই নির্বাচন পরিচালনা কমিটি এবং প্রশাসনকে যারা একটি সুষ্ঠু পরিচ্ছন্ন সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি যারা আমার উপর বিশ^াস রেখে তাদের সেবা করার জন্য আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আমি সকলের কাছে সহযোগীতা চাই যেন, সকলের অংশগ্রহন ও মতামতের ভিত্তিতে ব্যবসায়ী ও বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে পারি। যেন দৌলতপুর বাজারকে একটি খুলনার বুকে একটি মডেল বাজারে রুপান্তিত করতে পারি। দুঃখের সাথে বলতে চাই, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নির্বাচনে পরাজিত হয়ে তার অনুসারীদের দিয়ে নবনির্বাচিত সভাপতির উপর হামলা, অফিস ও ব্যবসায়ীদের সার্টারে হামলা চালিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নব-নির্বাচিত সহঃ সাঃ সম্পাদক মো. পলাশ শেখ জানান, আমি কৃতজ্ঞতা জানাই সকল ব্যবসায়ীদের প্রতি যারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি সকলের কাছে সহযোগীতা চাই যেন, সকলের অংশগ্রহন ও মতামতের ভিত্তিতে ব্যবসায়ী ও বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে পারি। যেন দৌলতপুর বাজারকে খুলনার বুকে একটি মডেল বাজারে রুপান্তিত করতে পারি।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশার্রফ হোসেন জানান, সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাতে চাই, নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ও প্রশাসনকে যারা সুষ্ঠু একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টির করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষনার মধ্যে দিয়ে আমাদের কার্যক্রম শেষ করেছি।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, নির্বাচন শুরু হওয়া থেকে শুরু করে ভোট গননা ও ফলাফল ঘোষনা পর্যন্ত নির্বাচনী এলাকায় আমাদের শান্তিপূর্ন অবস্থান ছিল। ফলাফল ঘোষনার পর কিছু বহিরাগতরা নির্বাচনী এলাকায় ঢুকে বিশৃঙখলা করার চেষ্টা করে, তাদের আমরা শক্তহাতে দমন করেছি। ওই সময় শেখ আসলাম নামের এক প্রার্থী হামলা শিকার হয়েছেন শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।



