স্থানীয় সংবাদ

‘শাহাদাতবরণকারী ছাত্র-জনতার রক্তের বদলা হিসাবে স্বপ্ন দেখি আগামীর সুন্দর বাংলাদেশের’

# দৌলতপুরে বক্তৃতায় : মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান #

স্টাফ রিপোর্টার ঃ হাজারো ছাত্র-জনতার শাহাদতের বিনিয়ময়ে গণঅভূত্থ্যানের মাধ্যমে গত ৫ আগস্ট আমরা নতুন এক বাংলাদেশে পেয়েছি। আমরা যারা এই সমাজে বসবাস করি, ওই সকল ছাত্র-জনতার রক্তের বদলা হিসাবে স্বপ্ন দেখি আগামীর সুন্দর বাংলাদেশের। যেখানে কোনো দলাদলী থাকবে না, মানুষের বাক-স্বাধীনতা থাকবে, মানুষ তার অধিকার ফিরে পাবে, জনতার উপর জুলুম করবে না, সেই রকম একটি দেশ আমরা দেখে যেতে চাই। সে কারণে সৎ, যোগ্য, দক্ষ এবং কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মানুষের পক্ষে, অধিকারের পক্ষে কথা বলার লোকগুলোতে আগামী দিনে দেশের নেতৃত্বে দেওয়ার জন্য জাতীয় সংসদে পাঠাতে হবে। আমার দল জামায়েতে ইসলামী বাংলাদেশ আপনাদের সেবা করার জন্য খুলনা-৩ আসন হতে আমাকে মনোনিত করছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগীতা চাই। আপনাদের প্রতি প্রত্যাশা আগামী দিনে এই দেশে কোরআনের বিজয়ের জন্য, ইসলামের পক্ষে কথা বলার জন্য আমাকে সহযোগীতা করবেন। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে দৌলতপুরস্থ পাবলা তিন দোকান মোড় এলাকায় সামাজিক সংগঠন আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি সুন্নাতে খাতনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরীর আমীর ও খুলনা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান এসব কথা বলেছেন।
সামাজিক সংগঠন আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মো. রাহাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা জামায়েতের আমীর মুশাররফ আনসারী। এসময় উপস্থিত ছিলেন জামায়েত নেতা মো. ইবাদত হোসেন, মো. মোহাদ্দেস হোসেন, মো. হাফিজুর রহমান পিন্টু মোল্লা, মো. গোলাম মোস্তফা, আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার মো. জাহিদ হাসান, সিয়াম আহম্মেদ, নাজিম উদ্দিন, নোমান, নাদিম , ওমর ফারুক, মো. আব্দুর রাজ্জাক হাদী, ফারুক হোসেন, সাজিম, বায়োজিদ, তাজ, নাজমুল, সোহান, রাহুল, সোয়েব আহম্মেদ, শাকিল, রিমন, আরাফাতসহ এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button