স্থানীয় সংবাদ

রূপসায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি চুল্লির বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার ঃ পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা জেলার রুপসা উপজেলায় ইলাহিপুর, মবিনবাগ এলাকার দু’টি স্থানে তিনটি ও দু’টি এবং নিকলাপুর এলাকার পঁচিশটি সর্বমোট ত্রিশটি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি চুল্লির বিরুদ্ধে অভিযান পরিাচলিত হয়। বুধবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতায় আগুন নিভিয়ে দেয়া হয়েছে। আট হাজার টাকায় জব্দকৃত কাঠ নিলামে বিক্রি করা হয়েছে। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং সহকারি কমিশনার (ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী ও পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ এবং পরিদর্শক জনাব মো: মারূফ বিল্লাহ। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button