স্থানীয় সংবাদ

ট্রাফিক পুলিশের এক সপ্তাহে ৫৫৫ টি অবৈধ হাইড্রোলিক হর্ণ অপসারণ

স্টাফ রিপোর্টারঃ শব্দ দূষণ প্রতিরোধে সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ণ অপসারণে কেএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করছে। গত ১১ ফেব্রুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযানে ৩৫০ টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়েছে এবং মোটরযান আইনে ৫০ টি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫৫৫ টি হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়েছে এবং মোটরযান আইনে ৯২ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষায় এবং শব্দ দূষণ প্রতিরোধে কেএমপি ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button