স্থানীয় সংবাদ

একমাস ধরে অবরুদ্ধ শরণখোলার গাউসুল হক পরিবার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ দীর্ঘ একমাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বাগের হাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাদাল গ্রামের মোঃ গাউসুল হক হাওলাদার (৭৫) ও তার পরিবার। প্রতিবেশী শহিদুল ইসলাম হাওলাদার পথ আটকে বেড়া দেওয়ায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটছে ওই পরিবারটির। এ অবস্থায় প্রশাসন ও দলীয় নেতাদেও শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী গাউসুল পরিবার।
গাউসুল হক জানান বাড়ির জমি নিয়ে ভাইপো শহিদুল ও তার সাথে কয়েক বছর ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বেশ কয়েক বার মাপও হয়েছে। তাতে তার ঘর থেকে রাস্তায় প্রায় তিন ফুট জমি রয়েছে তার মধ্যে। কিন্তু প্রতিবেশী শহিদুল ইসলাম তানা মেনে উল্টো তার ঘরের ভেতওে জমি পাবে বলে বেড়া দিয়ে চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ কওে অবরুদ্ধ করে রেখেছে। এ নিয়ে থানা পুলিশ ও স্থানীয়দেও শরণাপন্ন হলেও কোনো প্রতিকার পাননি তিনি। তাই এখনো অবরুদ্ধ অবস্থায় দিন কাটছে তাদের।
বিষয়টি নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলাম হাওলাদারের সাথে কথা বললে তিনিবলেন, গাউসুল হক তার জমির তিন ফুট নিয়ে ঘর তুলেছে। এনিয়ে অনেক শালিস ব্যবস্থা হয়েছে তবুও তার জমি ছাড়ছেন না। তাই তিনি বেড়া দিয়ে রেখেছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, অবরুদ্ধ করে রাখার বিষয়টি তার জানা নাই। তবে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, পথ আটকে কাউকে অবরুদ্ধ কওে রাখা অন্যায়। থানায় অভিযোগ দিলে পুলিশ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button