স্থানীয় সংবাদ

টুটপাড়ায় সরকারি খালের জমিতে অবৈধ মার্কেট

উচ্ছেদ করে সড়ক প্রসস্তকরণের দাবি এলাকাবাসীর
কেসিসি ও জেলা প্রশাসক বরাবর আবেদন :

স্টাফ রিপোর্টার : সরকারি খালের জমি অবৈধ দখলমুক্ত করে চলাচলের রাস্তা প্রসস্ত করণের দাবিতে নগরীর ২৮ নং ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় ও ছোট খালপাড় এলাকার বাসিন্দারা বুধবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে তারা উল্লেখ করেন, এলাকায় কিছু দিন পূর্বে জেলা প্রশাসক ও খুলনা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে অবৈধভাবে দখলকৃত খালের খাস জমি উদ্ধার এর যৌথ অভিযান পরিচালিত হয়েছিল। কিন্তু খুলনা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ তার ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে সরকারী খালের জমি নিজ পরিবারের নামে বি আর এস রেকর্ড করে নিয়ে স্থাপনা (১৪টি দোকান ঘর) নির্মান করেছেন। ফলে জন সাধারনের চলাচলের রাস্তা ও পার্শ্ববর্তী বাসিন্দাদের চলাচলের বিঘœ হচ্ছে।
আরও উল্লেখ করা হয়, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ গং বনাম বাংলাদেশের মধ্যে চলমান রিট পিটিশন নম্বর-৫৩০৩/২০০৯ মোকদ্দমার রায় প্রদানকালে নদী খাল সংক্রান্ত যে যুগান্তকারী রায় প্রদান করা হয়েছে তাতে সিএস ম্যাপ অনুসরন করে সীমানা জরিপ কার্য সম্পন্ন করার নির্দেশনা দেওয়া আছে। তথাপি ছোট খালপাড় এলাকায় সিএস অনুসারে পরিমাপ করা হলেও কোন এক রহস্যজনক কারণে এ্যাডঃ ফরিদ এর দখলকৃত জায়গাটি বিআরএস অনুসারে পরিমাপ করা হয়েছে। বর্ণিত জায়গাটি যদি সি এস অনুসারে মাপ দেওয়া হয় তাহা হলে সরকারী জমি উদ্ধার হবে ও জনসাধারনের চলাচলের রাস্তা প্রশস্ত করন সম্ভব হবে। সে কারণে সচেতন নাগরিক হিসাবে খালের তথা সরকারী সম্পত্তি অবৈধ দখল উচ্ছেদ করে সরকারের তত্বাবধানে উক্ত সম্পত্তি দখলে নেওয়ার দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষে আবেদনে আবু শাহাদাত মোহাম্মদ মহিউদ্দিনসহ অনেকেই স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button