যশোরে ঘটে যাওয়া ডাকাতি ও চুরি মালামাল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার

# ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১৪ #
যশোর ব্যুরো ঃ উপশহরে গভীর রাতে ইজিবাইকের শো’রুমে সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশ মালামালসহ ১৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার রংনেহার বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ১নং শহিদনগর এলাকার রহিম হোসেন ওরফে আমজাদের ছেলে হিরা রহমান ওরফে বিজয় হোসেন,মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সিকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে আলমগীর হোসেন,ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের দুদু মোল্লার ছেলে রবিন মোল্লা,মুন্সিগগঞ্জ জেলা শ্রীনগর থানার চকেরপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম,মুন্সিগঞ্জ জেলার সদর থানার ইসলামপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে আমির হোসেন,নরিসিংদী জেলার বেলাবো থানার আউয়ালীকান্দি গ্রামের সাদেক এর ছেলে রকিব, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের মৃত জাকিরের ছেলে সোহেল, মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাশিমপুর গ্রামের মৃত মকুলের ছেলে জাহিদ,মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার টঙ্গীবাড়ী গ্রামের মোফাজ্জেল শেখ এর ছেলে আলমগীর শেখ, শরিয়তপুর জেলার সদর উপজেলার কোটাপাড়া বর্তমানে ঢাকা ডিএমপি শ্যামপুর থানা পশ্চিম ধোলাইপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুছ,মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু রহমান ওরফে বাবু, নোয়াখালী জেলার সদর উপজেলার মতিপুর গ্রামের আবুল মিয়ার ছেলে নিজাম উদ্দিন,মাদারিপুর জেলার সদর উপজেলার বর্তমানে ঢাকা ডিএমপি শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড়া ৭তলা গলি মৃত তোরব আলী মাতুব্বর এর ছেলে জুয়েল মাতুব্বর ও ফরিদপুর জেলার সদর উপজেলার পশ্চিম ভাষানচর গ্রামের বর্তমানে ঢাকা ডিএমপি মুগদা থানার বি ব্লক ৩নং রোড,২৬নং হাউজ এলাকার মৃত আব্দুর শুকুর খানের ছেলে আব্দুল কাদের। ডিবি পুলিশ জানায়, অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত তাদেরর দখল হতে একটি কাটার, একটি দা, সেলাই রেঞ্জ,২টি গ্রান্ডিং মেশিন,১টি সাদা পিকআপ,২টি অক্সিজেন সিলিন্ডার,কালো তার,রড এবং ২টি ওয়েলন্ডিং মেশিন উদ্ধার করে। ১৭ ফেব্রুয়ারী ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল। ১৮ ফেব্রুয়ারী দুপুর ১২ টার পর মাদারীপুর জেলার শিবচর থান এলাকা থেকে প্রথমে আলমগীর হোসেনকে গ্রেফতার করে। তখন তার দখল হতে ডাকাতির কাজে ব্যবহৃত কেটি কাটার ও দঁড়ি উদ্ধার করে। পরে তার দেখানো মতে উল্লেখিত আসামীদের ও ডাকাতি মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। গত ১ ফেব্রুয়ালি শুক্রবার দিবাগত রাত অনুমান আড়াইটর সময় উপশহর মহিলা ডিগ্রী কলেজের বিপরীত পাশের্^ গোন্ডেন বাইক নামক ব্যবসা প্রতিষ্ঠানের নাইট গার্ড আবুল হোসেনকে জিম্মি করে অজ্ঞাতনামা ডাকাতেরা শার্টারের তালা ভেঙ্গে মোট ২৩লাখ ১০ হাজার টাকার ব্যাটারীসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতেরা দোকানের সিসি ক্যামেরা হার্ডডিক্স খুলে নিয়ে যায়। উক্ত ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়। মামলা নং ১ তারিখ ১/২/২৫ইং। ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড। উক্ত ঘটনায় পুলিশ সুপার মামলাটি তদন্তর জন্য জেলা গোয়েন্দা শাখা ডিবি’র উপর ন্যাস্ত করে। ডিবি’র চৌকসটিম গত ৪ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বরিশাল এলাকায় ডাকাতি সংঘটন করে ফিরে যাওয়ার সময় ডাকাত দলতে গ্রেফতারের চেষ্টা করলে পুলিশের বাধা ডিঙ্গিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিকেটে ভেঙ্গে পালিয়ে যায়। তখন ডিবি’র টিম আসামীদের পিছনে ধাওয়া করলে ডাকাতেরা একটি মিনি ট্রাকে ডাকাতি করে আনা গ্যাজের সিলিন্ডার ডিবি’র গাড়িতে লক্ষ্য করে বারবার ছুড়তে থাকে। এক পর্যায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত পার হয়ে ডাকাতেরা এক্সপ্রেস ওয়ের ফাঁকা জায়গায় গ্যাস সিলিন্ডারসহ মিনি ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। তখন ডিবি’র টিম উক্ত স্থান থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি মিনি ট্রাকটি জব্দকরে এং আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রাখে।আসামীদের গ্রেফতারের পর তারা জানায়, গত ১ ফেব্রুয়ারী রাত আড়াইটার সময় উপশহরের গোল্ডেন বাইক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে। ডাকাতেরা আরো জানায়, গত ২৫ জানুয়ারী রাত ২ টার সময় যশোর চাঁচড়া বাজার মোড় সংলগ্ন সবুজ মৎস খামার ও মৎস অক্সিজেন নামক দোকানের তালা ভেঙ্গে ৫২পিস অক্সিজেন সিলিন্ডার চুরি করে নেয়। গত ২২ ডিসেম্বর রাত ১ টার সময় মুড়োলী মোড় হতে একটি দোকানের তালা ভেঙ্গে অনুমান ১৫লাখ টাকা মূল্যের টায়ার চুরি করে নিয়ে যায়। ডাকাতেরা পুলিশের কাছে স্বীকার করে লুন্ঠিত মালামাল ক্রয়-বিক্রয়কারী যাত্রাবাড়ি এলাকার জুয়েল মাতুব্বার এর নিকট হতে নতুন ৩০টি ও পুরাতন ৭টি ব্যাটারী গত ১৮ ফেব্রুয়ারী বিকালে উদ্ধার করে। এছাড়া,লুন্ঠিত মালামাল টঙ্গি বাড়ি এলাকার আলমগীর শেখ এর হেফাজত থেকে সর্বমোট ৩০টি ইজিবাইকের ব্যাটারী উদ্ধার করা হয়। ওই সময় চোরাইমাল ক্রয় ও বিক্রয়কারী মৃত মকবুলের ছেলে জাহিদকে উক্ত স্থান থেকে গ্রেফতার করে পুলিশ।খিলগাঁও থানাধীন চোরাই মালামাল ক্রয়বিক্রয়কারী মৃত আব্দুল শুকুর খানের ছেলে আব্দুল কাদেরকে তার হেফাজত থেকে ২৬টি চোরাই অক্সিজেন সিলিন্ডারসহ গ্রেফতার করা হয়। ডিবি’র টিম ডাকাতদের সহযোগী ঢাকার পোস্তখোলা আলীবহর কদমতলী এর নিউ আজা আয়রন মার্কেট এলাকার তোফাজ্জেল এর দোকান হতে ১৬ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে। এ সময় তোফাজ্জেল পালিয়ে যায়্ উক্ত স্থান হতে চোরাই মাল ক্রয়বিক্রয়কারী মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু রহমান ওরফে বাবু ও আবুল মিয়ার ছেলে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত হিরা রহমান ওরফে বিজয় হোসেনের বিরুদ্ধে ১৮টি, আলমগীর হোসেনের বিরুদ্ধে ৫টি, রবিন মোল্লার বিরুদ্ধে ৫টি, নজরুল ইসলামের বিরুদ্ধে ৮টি, আমির হোসেন এর বিরুদ্ধে ৪টি, রাকিব এর বিরুদ্ধে ১০টি সোহেল এর বিরুদ্ধে ২টি, আলমগীর শেখ এর বিরুদ্ধে মামলা রয়েছে। ডিবি পুলিশ সংঘবদ্ধ ডাকাতদের দখল হতে ৬৭টি নতুন পুরাতন ব্যাটারী,৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি গ্যাস সিলিন্ডার ভর্তি মিনি ট্রাক উদ্ধার করে।



