বাগেরহাটের ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতা ফকির আছাদুর রহমান (৪৫) নিহত হয়েছেন।। মঙ্গলবার বিকেলের দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফকির আছাদুর রহমান উপজেলার সাতশৈয়া গ্রামের মোঃ ফকির আলীর ছেলে। তিনি ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। দলীয় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি। ঘটনা বিষয়ে আছাদুর রহমানের পরিবার জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঘরের পাশে রাখা বাঁশের মইয়ের সাহায্যে মুরগির ঘরের চালা দেখতে ওঠেন আছাদুর। তখন হঠাৎ পা পিছলে সেখান থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় বাড়িতে থাকা তার স্ত্রী ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্তব্যরত চিকিৎসক ডঃ নোমান মাসুদ বলেন, ফকির আছাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ফকিরহাট মডেল থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।



