দৌলতপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

# ডিএই খুলনার অতিরিক্ত পরিচালক #
স্টাফ রিপোর্টার : ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, আমাদের যেখানে যতটুকু পতিত জায়গা পরে আছে বাড়ির আঙিনায় ও ছাদে চাহিদার সাথে প্রয়োজনীয় ফল গাছ,শাকসবজি ও ঔষধি জাতীয় লতা গাছসহ সব ধরনের গাছ লাগাতে পারি। বস্তায় আমরা আদাসহ সকল ধরনের সবজি চাষ করতে পারি। যা থেকে নিজেদের চাহিদা পূরণ করা সম্ভব। স্মার্ট ক্লাইমেট কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষকরা চাষাবাদ করে লাভবান হচ্ছে। আমরা যে ফসলটি অল্প সময়ে পাবো আমরা সেই ফসলটি চাষ করলে লাভবান হব। যেমন ধানের মধ্যে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করে অল্প দিনে ফসল ঘরে তুলতে পারি।কৃষকদের খোরপোশ কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে পারলেই দেশ এগিয়ে যাবে। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির তিনদিন ব্যাপী মেলা উপলক্ষে বুধবার বিকেল ৩টায দৌলতপুর মেট্রোপলিটন অফিসের আয়োজনে ডিএই অডিটোরিয়ামে কৃষক ও কৃষি অংশীদারদের জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, খুলনার দৌলতপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচাল কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, স্বাগত বক্তৃতা করেন মেট্রোপলিটন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) এস এম ফেরদৌস। এ সময় বক্তৃতা করেন উপসহকারী কৃষি অফিসার মারিয়া হক মিতুল, কৃষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন আসলাম মোড়ল। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হিরন্ময় কুন্ডু, উপ-সহকারী কৃষি অফিসার(সাবেক) আব্দুল কাদের মোল্লা, উপ-সহকারী কৃষি অফিসার সমীর কুমার ঘোষ, রুবেল রানা,শুক্লা রানী দাসসহ সহ সকল কৃষক ও কৃষাণীগন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম ও ফাল্গুনী রায়।



