কেএমপি ডিবির অভিযানে ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে মঙ্গলবার দিনগত রাত পৌনে ৩টায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন নগরীর বসুপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ আরমান খলিফা (২১), গোবরচাকা মল্লিক বাড়ির মোঃ হেমায়েত হোসেন মোল্লার পুত্র মো: সাদ্দাম মল্লিক(৩৫), আইডিয়াল কলেজ রোড এলাকার মৃত নুরুল আলমের পুত্র মোঃ মানিক মিয়া (৪৩) এবং গোবরচাকা প্রধান সড়ক এলাকার মৃত হাবিব জোমাদ্দার এর পুত্র মোঃ ইদ্রিস জোমাদ্দার (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি চাকু এবং ২ টি গামছা জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গবার দিনগত রাত পৌনে ৩টায সোনাডাঙ্গা মডেল থানাধীন ৮৮ কেডিএ বাইপাস সড়ক রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা ওই রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ৮৮ কেডিএ আউটার বাইপাস রোড এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতি সংগঠনের প্রস্তুতি নিয়া একত্রে অবস্থান করছিল। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী মোঃ আরমান খলিফা এর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-০৭, তারিখ- ০৬ আগস্ট, ২০২৩; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মোঃ সাদ্দাম মল্লিক এর বিরুদ্ধে লবনচরা থানার এফআইআর নং-০৬, তারিখ-০৪ অক্টোবর, ২০২৩; ধারা-৩০৭/৩২৬/৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামি মোঃ মানিক মিয়া এর বিরুদ্ধে খালিশপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মোঃ ইদ্রিস জোমাদ্দার এর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় একাধিক মামলা রয়েছে।



