আজ শেষ হচ্ছে প্রাণের মেলা একুশে বই মেলা

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার অতিবাহিত হলো ‘একুশে বই মেলা, খুলনা’র ২৭তম দিন। আগ্রহী ক্রেতা দর্শক, কবি, লেখক, সংস্কৃতি প্রেমী জনসাধারণের স্বতস্ফূর্তপদ চারনায় মুখরিত ছিল বই মেলা প্রাঙ্গণ। বিকালে মেলা মঞ্চের সাংস্কৃতিক কার্যক্রম শুরু হয়। বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়’ এর ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।পরবর্তীতে সাহিত্য সংগঠন ‘গণগ্রন্থাগার ও সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে সাহিত্য আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা’র শিশু শিল্পীবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল ‘বাংলাদেশে উদীচী শিল্পী গোষ্ঠি, বয়রা, খুলনা’র শিল্পীবৃন্দ। মেলায় আগত সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী দর্শক শ্রোতা মেলা মঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুদীপ কুমার কুন্ডু ও তানিয়া সুলতানা। অনুষ্ঠঅন সুচী মতে আজ শেষ হবে মাস ব্যাপী বই মেলার সকল কার্যক্রম। বিকেলে মেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



