বয়রা মেইন রোডের বেহাল দশা

# নাগরিক আন্দোলনের উদ্বেগ #
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন খুলনা মহানগরীর বয়রা মেইন রোড যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তা-ঘাট, খানা-খন্দ বেহাল অবস্থা। এই রাস্তায় প্রতিনিয়ত বিভিন্ন দূর্ঘটনা ঘটছে। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে এ রাস্তা দিয়ে যানবাহন এবং রোগীবাহী এ্যাম্বুলেন্স যাতায়াত করে থাকে। ড্রেনেজ ও রাস্তার কাজকর্ম বন্ধ রয়েছে। মনে হয় দেখার কেউ নেই। আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্তাব্যক্তিদের এসমস্ত রাস্তা-ঘাট ও ড্রেনেজ এর কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মহাসচিব এস এম দেলোয়ার হোসেন, ভাইচ চেয়ারম্যান মুহাদ্দিস আলহাজ¦ মাওঃ মুফতি মোঃ আনোয়ার হোসাইন, সহ-সভাপতি অধ্যাপক গাউসুল আযম, ডাঃ মোঃ ওহিদুল ইসলাম, ইসরাত আরা হীরা, সাংবাদিক কলিন হোসেন আরজু, সাংবাদিক এম এ কবির মুন্সী, সাংবাদিক আসাফুর রহমান কাজল, এ্যাড. মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন, এ্যাড. রাজিয়া সুলতানা, মিলন বিশ^াস, অধ্যক্ষ সাজেদুল ইসলাম, এস এম মেশতাকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রমিজ রাজা, মিলন বিশ^াস, দেলোয়ার হোসেন লালু প্রমুখ।



