স্থানীয় সংবাদ

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আরমান গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল হাসান আরমান (৩২) কে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত আরমান নগরীর ২নং হাজী ইসমাইল রোড এলাকার মৃত বিল্লাল হোসেন বাড়ির ভাড়াটিয়া মো: জালাল সরদারের পুত্র। বৃহস্পতিবার দুপুরে কেএমপির এডিসি ( মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা রয়েছে। যার মামলা নং-০৬, তারিখ ২৭/০৮/২৪ইং। বুধবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
এর আগেও গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হোসেন আরমানকে খুলনায় ইয়াবা বিক্রির দায়ে তাকেসহ ৪জনকে গ্রেফতার করেছিল সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। পরে সে আদালত থেকে জামিন পায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button