স্থানীয় সংবাদ

৩য় এপিবিএন খুলনার সাফল্য

স্টাফ রিপোর্টার ঃ ৩য় এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দিন নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়কের দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে চলতি মাসে ৩য় এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে সর্বমোট ১১ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে। এছাড়াও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিকাশ প্রতারণার শিকার ব্যক্তিকে আইনি সেবা প্রদান করে। হারানো মোবাইল উদ্ধার এবং প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক বলেন জনসাধারণের সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button