স্থানীয় সংবাদ
দিঘলিয়ার সেনহাটি এলাকার আ’লীগ নেত্রী গ্রেফতার

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের বাসিন্দা সিরাজের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার আল্পনা (৩৫) কে দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের দিক নির্দেশনায় একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার ২৬ ফেব্রুয়ারী দুপুর ১২ টার দিকে তাকে পুলিশ গ্রেফতার করে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আল্পনাকে বিএনপি নেতা কর্তৃক দায়েরকৃত দিঘলিয়া থানার মামলা নং ১১ তারিখ ২৪/০৮/২০২৪ ইং এ গ্রেফতার দেখানো হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



