ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সদর থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ অধিবেশন অনুষ্ঠিত। গতকাল (৪মার্চ) মঙ্গলবার দুপুর ২টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম রাজের সঞ্চালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ মাহাদী হাসান মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সেক্রেটারি গাজী ফেরদাউস সুমন ও জয়েন্ট সেক্রেটারি এইচ.এম. খালিদ সাইফুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতির সিদ্ধান্তক্রমে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, প্রশিক্ষণ সম্পাদক মোঃ ফাহিমুর রহমান, দাওয়াহ সম্পাদক ইয়াছিন আরাফাত, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক নূরুল করীম, অর্থ ও কল্যাণ সম্পাদক মানসুরুল হক সিয়াম, কওমী মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান, কলেজ সম্পাদক আরাফাত হোসেন সিকদার, স্কুল সম্পাদক মোঃ ফয়সাল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মোঃ তামিম মল্লিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ বেলাল, কার্যনির্বাহী সদস্য মোসাদ্দেক বিল্লাহ মুনতাসির। প্রধান অতিথি কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।



