খুলনা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন রেজি: নং-৯৯২ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

# ৫ সদস্য আহবায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ঃ
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টায় স্থানীয় হোটেল এম্বাসিটর মিলনায়তনে খুলনা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন রেজি: নং-৯৯২ এর বিশেষ সাধারণ সভা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর থানা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহম্মেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব- শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২১২ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামীম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান বেলাল। এ সময় অন্যান্য মধ্যে
আরো উপস্থিত ছিলেন স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির শেখ, সাবেক সাধারণ সম্পাদক- মোঃ সাহিদ শেখ, বাসুদেব, উত্তম দত্ত, অশোক পোদ্দার, দীপঙ্কর সরকার,পলাশ রায়,বিপুল মন্ডল, দীপঙ্কর সরকার, সিরাজুল ইসলাম, নিমাই বিশ্বাস,অর্জুন আরদ অনন্ত দত্ত, ফেরদৌস ইসলাম, মধুসূদন দত্ত, বরুন পাল, সোহেল পাঠান, মিঠুন কর্মকার প্রমুখ।
খুলনা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিশেষ সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মো: আনোয়ার হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির বাকী সদস্যরা হলেন মোঃ মনির শেখ, সাহিদ শেখ, স্বপন বণিক ও দিপু রায়। এছাড়া সর্বসম্মতি ক্রমে মোল্লা ফরিদ আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন অন্যারা হচ্ছেন সহকারী নির্বাচন কমিশনার- মোঃ শফিকুল ইসলাম শফি, নির্বাচন কমিশনার মোঃ শামীম খান।



