স্থানীয় সংবাদ

খুলনায় বিএনপির ইফতার শেষে সিঁড়ি থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর সদর থানাধীন ২২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল শেষে সিঁড়ি থেকে পা-পিছলে পড়ে ভ্যানচালক আব্দুর রশিদ (৫৫) মারা গেছেন। তিনি ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, ইফতার শেষে মাগরিবের নামাজের উদ্দেশে ভ্যানচালক আব্দুর রশিদ অসাবধানবশত পা পিছলে পড়ে যান। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত খুলনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত আব্দুর রশিদ নতুন বাজার চর আশরাফ গলির বাসিন্দা ছিলেন। এদিকে মরহুমের নামাজে জানাজায় মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২২ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতারি মাহফিলে অংশগ্রহণের পর ছাদ থেকে পড়ে গিয়ে আব্দুর রশিদ নামের ব্যক্তির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button