বাগেরহাটে ডিজিটাল ক্যাম্পেইনের সিরিজ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি : আসন্ন ঈদে সারাদেশের মতো বাগেরহাটেও চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন তাদের ক্রেতাদের জন্য বিশেষ এই ক্যাম্পেইন শুরু করেছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিকে, পিরোজপুর এরিয়ার আয়োজনে ওয়াল্টন প্লাজার মিঠাপুকুর পার বাগেরহাট শো-রুমের ামনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধন শেষে শহরের মধ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম, রিজিওনাল সেলস ম্যানেজার শামিম খান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিঠুন দাস, মিঠাপুকুর পাড় শাখার ম্যানেজার আরিফুল ইসলাম, আজিবর রহমান, সাজাদ্দুর রহমানসহ পিরোজপুর এরিয়ারসহ বিভিন্ন শোরুমের কর্মকর্তারা। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনে ক্রেতারা ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন। পাশাপাশি এই অফারে থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশ ভাউচার। ওয়ালটনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্যাম্পেইনের প্রতি সিজনে গ্রাহদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ চালু করা হয়েছে।



