পাবলা সবুজ সংঘ আল আবেদীন মসজিদে ইসলামী প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী

স্টাফ রিপোর্টার : ”এসো দ্বীন শিখি” স্লোগানে মুখরিত হলো দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ আল আবেদীন জামে মসজিদ। ছোট ছোট শিশু-কিশোরদের নিয়ে ৪০ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত, আযানসহ ইসলামী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় মসজিদ ভবনে অনুষ্ঠিত হয়। সবুজ সংঘ মসজিদ আল আবেদীনের ধর্মপ্রাণ ১০ যুবসমাজ একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন। ইতিপূর্বে ২০২৪ সালে পবিত্র মাহে রমজানে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করেছিলেন। তখন ৪০ দিন পর্যন্ত যারা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে ছিলেন তাদেরকে একটি করে বাই সাইকেল পুরস্কৃত করা হয়।এই ইসলামী প্রতিযোগিতায় ৩৬ জনকে সাইকেল পুরস্কার দেয়া হয়। এই ব্যতিক্রমী ইসলামী প্রতিযোগিতার আয়োজনের উদ্যোক্তা তরুণ ব্যবসায়ী রফিকুল ইসলাম রতন সাথে রয়েছেন তরুণ ৯ জন যুবক। এই দশজনের ঐ ক্লান্তিক পরিশ্রমে দুই বছর যাবত এই ইসলামী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। যুবকরা হলেন ইয়াসিন আরাফাত,শেখ জিয়ান আল জামান,আশিক ইমতিয়াজ,খন্দকার আল মামুন,এম এম হাসান,নাহিদ হাসান,কাজী মুশফিক তুরান,আব্দুল্লাহ আল মামুন ও সাফায়েত আহমেদ। প্রধান অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এইচ এ রহিম। বিশেষ অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম,শেখ এহিহুল ইসলাম,সাত্তারুজ্জামান টিটু,জাহাঙ্গীর হোসেন মন্টু,মাহফুজুর রহমান সিকদার, শাহারুম খান,মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইদুর রহমান, জামাল উদ্দিন মোল্লা, খোরশেদ আলম বিরাজ,কোরআন শিক্ষায় ছিলেন হাফেজ মাসুম বিল্লাহ। শবেবরাত থেকে ২৫ রমজান পর্যন্ত ৪০ দিন ১২৬ জন ছোট ছোট কিশোর যুবক কোরআন শিক্ষা ও ইসলামী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে ১২০ জনকে পুরস্কৃত করা হয়। বাকিদের কে সান্ত¡না পুরস্কার দেওয়া হয়।



