ড্রেনে ময়লা ফেলাসহ মশার বংশ বিস্তারে পরিবেশ সৃষ্টি করলে জরিমানা করা হবে

কেসিসি প্রশাসক
স্টাফ রিপোর্টার : মশক নিয়ন্ত্রন ও ড্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। শহরের গুরুত্বপূর্ন এলাকা ও পয়েন্ট গুলোতে বর্জ্য নিষ্কাশনের জন্য নির্ধারিত ব্যবস্থা রাখলেও অধিকাংশ অসচেতন ব্যক্তিবর্গ যত্রতত্র ড্রেনে পলিথিন, ময়লা আর্বজনা ফেলে একদিনে যেমন পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্থ করছে, অন্যদিনে ওই জমাট বাধা পানিতে মশা বংশ বিস্তারের আতুর ঘরে পরিনত হচ্ছে। সুতারং, এ সমস্যা থেকে পরিত্রান পেতে কোনো ব্যক্তিবর্গ যদি সরাসরি ড্রেনে ময়লা-আর্বজনা ফেলা পানি বাধাগ্রস্থ করাসহ মশার বংশ বিস্তারের পরিবেশ সৃষ্টি করেন, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা করা হবে। বৃহস্পতিবার দুপুরে দৌলতপুরস্থ ৪ ও ৫নং ওয়ার্ডে মশক নিধনের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, কেসিসির কজ্ঞারভেন্সি অফিসার মো. আনিছুর রহমান, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, দৌলতপুর থানা বিএনপির সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাঃ জয়নাল আবেদীন, কেসিসির নিরাপত্তা সুপার ও ৪ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবির বিশ^াস, কেসিসির এস্টেট অফিসার ও ৫ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও মশক নিধন ক্রাশ কমিটির সাংবাদিক প্রতিনিধি মো. আশিকুর রহমান, এসিও মো. জিয়াউর রহমান, ওয়ার্ড সচিব আবু মুসা, জুলফিকার আলী, মো. মিরাজুল ইসলাম, শেখ ইমতিয়াজ হাসান, কঞ্জারভেন্সী ঠিকাদার মো. হুমায়ুন কবির, জন্ম-মৃত্যু নিবন্ধন প্রস্তুতকারী শেখ আবু জাফর মুন্না, মো. আব্দুল আজিজ, কঞ্জারভেন্সি সুপার ভাইজার মো. রফিকুল ইসলাম, জাকির হোসেন, ৪ নং ওয়ার্ড মশক নিধক ক্রাশ কমিটির মো. সোহেল মোল্লা, রবিউল ইসলাম, মনিরা বশির, শারমিন সুলতানা, ছাত্র প্রতিনিধি আশিক, আদর, ৫ নং ওয়ার্ড মশক নিধক ক্রাশ কমিটির মাওঃ সাইফুল ইসলাম, এনজিও প্রতিনিধি মো. ওয়াহিদুজ্জামান, ছাত্র প্রতিনিধি রিপনসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



