স্থানীয় সংবাদ
আশাশুনি প্রেসক্লাবে ৩৭ জনের সদস্য ফরম ক্রয়

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি প্রেসক্লাবে নতুন সদস্য হতে আগ্রহী ৩৭ জন সদস্য ফরম সংগ্রহ করছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য ফরম ক্রয় এর সময় ২ দিন বাড়িয়ে ২৪ মার্চ পর্যন্ত করা হয়। সবশেষ দিন পর্যন্ত ৩৭ জন সদস্য ফরম সংগ্রহ করেছেন। আগামী ৫ এপ্রিল শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট আবেদনপত্র জমা দিতে হবে। বিস্তারিত জানতে সভাপতি অথবা সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।



