এপেক্স বাংলাদেশ এর উদ্যোগে খুলনায় ঈদ উপহার ও ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার : এপেক্স বাংলাদেশ (খুলনা জেলা ৬) এর আয়োজনে ও এপেক্স ক্লাব অফ খুলনার সহযোগিতায় খুলনায় অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। গতকাল ২৯ মার্চ শনিবার দৌলতপুরের পাবলা সবুজ সাথী প্রি ক্যাডেট স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের এন এ ডি এপে. মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের এনইডি এপে. শাহনাজ পারভিন সেতু, জেলা গভর্নর ৬ এপে. এডভোকেট শেখ মোহাম্মদ আমির হামজা, দৌলতপুর দিবানৈশ কলেজের সাবেক অধ্যক্ষ মো: জয়নাল আবেদিন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের সদস্য মোহাম্মদ শাহিন, নাজমুস সাকিব, সাদিয়া ইসলাম, মো মুশফিকুর রহমান, নাসির জাবেদ, মো. মিজানুর রহমান, মো.শাহিন আজাদ খান মিঠু। অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ খুলনার সভাপতি এপে. নুর ইসলাম বাচ্চু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, এপেক্স ক্লাব অফ বাংলাদেশের মূল মন্ত্র হলো “একতাই শক্তি ‘। আমরা একতাবদ্ধ ভাবে সকলে কাজ করলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। সেই সাথে সর্বদা অসহায়, গরিব ও দু:স্থদের পাশে থাকবো।



