খালিশপুর ভূমি অফিসের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর থানা থানাধীন মজগুন্নিতে ১৩ নম্বর রোড এর ভাড়া বাসা থেকে ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ মানিক (২৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, মানিক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গেল একমাস যাবত মুজগুন্নি এলাকায় বসবাস করছিল। তবে গেল কয়েকদিন হঠাৎ দ্বিতীয় বিয়ে করা খবর শুনতে পায় তার প্রথম পরিবার। এরপর থেকে মনোমালিন্য চলছিল পরিবারের সাথে। সেই সূত্রধরে ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারেন মানিক। এ বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিক বলেন, মোহাম্মদ মানিক নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক মরদেহ সুরত হালে দেখা গেছে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মানিক নিজেই আত্মহত্যা করতে পারে। লাশ পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যাবে প্রকৃত মৃত্যুর রহস্য।



