স্থানীয় সংবাদ

ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ককে লক্ষ্য করে বোমা হামলা : বিএনপির নিন্দা ও ক্ষোভ

খবর বিজ্ঞপ্তি ঃ ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক, ফুলতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশারের ওপর বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩এপ্রিল) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা তারই অংশ। অবিলম্বে বোম হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ। উল্লেখ্য বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে স্থানী সুপার জুট মিলের সামনে দুর্বৃত্তরা ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক, ফুলতলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button